গা করে চটচট
মশা মরে পটপট
উফঃ কি গরম
ঘুমে হই লটপট
ফ্যান চলে বনবন
কান করে টনটন
এত মশা কিকরে
করে খালি পনপন
ঘুম আসে ঘুম যায়ে
পায়ে খালি কামড়ায়
ওরে ঋজু ব্যাট কই
বার করে মার পায়ে
আলো জেলে ফোনেতে
খুঁজি মশা কোনেতে
কালো কাঠে লুকিয়ে
বেজায় রাগ মনেতে
ব্যাট আছে, কয়েল আছে
আছে নানা গুড-নাইট
জানালা বন্ধ করে
রোজ রাতে হয় ফাইট
রাত হলে মনে হয়
মশা মেরে হল জয়
মাঝরাতে উঠে দেখি
ঘর সেই মশাময়
মশা মরে পটপট
উফঃ কি গরম
ঘুমে হই লটপট
ফ্যান চলে বনবন
কান করে টনটন
এত মশা কিকরে
করে খালি পনপন
ঘুম আসে ঘুম যায়ে
পায়ে খালি কামড়ায়
ওরে ঋজু ব্যাট কই
বার করে মার পায়ে
আলো জেলে ফোনেতে
খুঁজি মশা কোনেতে
কালো কাঠে লুকিয়ে
বেজায় রাগ মনেতে
ব্যাট আছে, কয়েল আছে
আছে নানা গুড-নাইট
জানালা বন্ধ করে
রোজ রাতে হয় ফাইট
রাত হলে মনে হয়
মশা মেরে হল জয়
মাঝরাতে উঠে দেখি
ঘর সেই মশাময়